হাওজা নিউজ এজেন্সি: এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে এক বার্তায় তিনি লেখেন, “দক্ষিণ লেবাননে বর্তমানে যে ব্যাপক উত্তেজনা চলছে, তা কোনোভাবেই ন্যায়সঙ্গত নয়। ফ্রান্স রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও দেশের আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধারে লেবাননের কর্তৃপক্ষকে তার সমর্থন অব্যাহত রাখবে।”
ফরাসি প্রেসিডেন্টের মতে, এই অঞ্চলে স্থিতিশীলতা অর্জন করতে হলে লেবানন থেকেই শুরু করতে হবে, কারণ সেখানে এখনই জরুরি ভিত্তিতে সব অস্ত্র চিরতরে নীরব হওয়া আবশ্যক।
উল্লেখ্য যে, তিনি আগ্রাসনের স্বীকার লেবাননের কথা পোস্টে উল্লেখ করলেও একবারের জন্যও আগ্রাসী শক্তি ইসরায়েলের নাম উল্লেখ করেননি।
আপনার কমেন্ট